September 20, 2026, 5:50 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু

মোঃসুলতানমাহমুদ, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সাদিয়া (২১) নামের এক নববধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, প্রায় চার মাস আগে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে আশরাফুলের সঙ্গে সাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাদিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে চিকিৎসার জন্য মেয়েকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে আমি কাজে বের হয়ে যাই।

মেয়ের মা বাইরে রান্না করছিল। হঠাৎ ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকিয়ে দেখে সাদিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে সে মারা গেছে। কেন এমন করল, বুঝে উঠতে পারছি না।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, নববধূর আত্মহত্যার খবর পেয়েছি ।ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ