September 17, 2026, 9:56 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাঠালিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, রাজাপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক মোল্লা, সদস্য সচিব লিটু মাতুব্বর, রাজাপুর উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কাঠালিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, কাঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, কাঠালিয়া উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলার সভাপতি এইচ এম বাদল, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, কাঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন ইসমাইল মাস্টার, জাকির জোমাদ্দার, মোশাররফ শরীফ, পলাশ জোমাদ্দার, মন্টু, কামাল হোসেন, আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা পলাশ গোলদার, ইমরান গোলদার, মামুন পোদ্দার, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার, ইলিয়াস কাজী, রিপন সিকদার, ইউনুস মুন্সী, রফিক সিকদার, সালাহউদ্দিন রাসেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তি সনদ। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ