September 18, 2026, 1:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঝালকাঠিতে এবি পার্টির শেখ জামালের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার। এ স্লোগান নিয়ে ৫ নভেম্বর ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ঝালকাঠি -২ আসনের এবি পার্টি মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।

এ সময় তার সাথে ছিলেন ঝালকাঠি জেলা এবি পার্টির আহবায়ক মোঃ জামাল হোসেন হাওলাদার সদস্য সচিব, মোহাম্মদ জাহিদুল ইসলাম বশির, এবি শ্রমিক পার্টির আহবায়ক শেখ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাওলাদার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঝালকাঠি ২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন গণসংযোগ কালে বলেন নতুন প্রজন্মের ভোট নতুন প্রতিক ঈগলে হোক। বাংলাদেশকে সন্ত্রাস দুর্নীতি মাদক ও চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্য হচ্ছে এবি পার্টির মূল উদ্দেশ্য। এবি পার্টির প্রার্থীকে ঈগল প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

ঝালকাঠি ২ আসনে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিএনপি মনোনয়ন দেয়ায় বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও ইলেন ভুট্টোকে স্বাগত জানান তিনি।

তিনি বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে মিশে সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের উপর আস্থা রেখে তিনি বলেন জনগণ যাকেই ভোট দেবে আমরা সবাই তা মেনে নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ