June 13, 2026, 11:07 am
শিরনাম :
​পারমাণবিক প্রযুক্তিতে আমাদের এই বিনিয়োগ আসলে জাতীয় উন্নয়ন, উদ্ভাবন এবং মানুষের কল্যাণের পেছনেই বিনিয়োগ- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নে পেকুয়ায় আলোচনা সভা পেকুয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির স্বাগত মিছিল অনুষ্ঠিত রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল এর অংশগ্রহণ ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে-এমপি নূরুল ইসলাম বুলবুল মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে – এমপি আবুল কালাম আজাদ

বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name

বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে বাগেরহাট সদর উপজেলার মেঘনিতলা মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাইফুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর আদর্শ ও দর্শন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, যুবদল নেতা শাহেদ শমী বাদশাহ, মনিরুজ্জামান মান্না, এসকে বদরুল আলম, ফকির মাসুম বিল্লাহ ও ইখতিয়ার রহমান পান্না।
এছাড়া বিএনপি নেতা শেখ আবু হানিফ, শেখ আমির হোসেন, আব্দুল কাদের, শেখ নাসির উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ