September 19, 2026, 11:09 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিং ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। সবে মাত্র শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।

শুরুতেই বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার টেবিলে বেশি সময় বসতে পারছে না। গরম বাড়ছে, বাড়ছে পড়ার চাপ, নেই বিদ্যুৎ, হতাশা বাড়ছে অভিভাবকদের।

বুধবার উপজেলায় সারাদিনে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল। বাকী সারাদিন বিদ্যুৎ বিহীন ছিল মোহনগঞ্জ। মেহেদী নামে এক পরীক্ষার্থী জানান,

রাত পোহালেই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে। পড়ার অনেক চাপ, কিন্তু আধা ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘন্টা বিদ্যুৎ থাকেনা। আবার আধা ঘণ্টার জন আসে আবার চলে যায়।

আবুল কালাম নামে এক অভিভাবক জানান, বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। পরীক্ষার্থীদের নিয়ে সবাই উদ্বিগ্ন।

মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার ডি জিএম কে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ