July 25, 2026, 11:00 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন : মোবারক হোসাইন

ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা আয়োজিত জেলা অডিটোরিয়ামে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে দুই তিন মাসের ব্যবধানেই বিএনপি সেটা করা শুরু করেছে। সুতরাং এভাব চলতে থাকলে তাদের পতন অনিবার্য।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আজকে মাগুরার এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রদলকে সামলান-তা না হলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চাইতেও ভয়াবহ হবে। ইসলামী ছাত্রশিবির কোন ভুঁইফোড় সংগঠন নয়, বাংলাদেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ইসলামী ছাত্রশিবিরের। ইসলামী ছাত্রশিবিরের আদর্শের কাছে ছাত্রদল পরাজিত হতে বাধ্য। কিরিচ আর চাপাতি ছাত্রদলের সন্ত্রাসীদের কাছে থাকা সত্ত্বেও শিবিরের নারায়ে তাকবীর ধ্বনিতে তারা এক পর্যায়ে পিছু হটে। এদেশের আপামর জনসাধারণ ছাত্র শিবিরকে যেমন পছন্দ করে, তেমনি ভালোবাসে।
সম্মেলনটি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান (বাচ্চু) এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর আমীর অধ্যাপক ফারুক হুসাইন, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন,
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই প্রথম আমরা প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছি। জনগণ যে আশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা তা পালন করতে শুরু করেছি। কিন্তু বর্তমান সরকার আমাদের পথের প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
অতিথিবৃন্দ আরও বলেন, সরকার দেশে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণকে চরম কষ্টে রেখেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরো বলেন, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডকে ইসলামের দূর্গে পরিণত করতে হবে। চারিত্রিক মাধুর্য দিয়ে দাওয়াতি কাজের সম্প্রসারণ করতে হবে। তাছাড়া বক্তারা ওয়ার্ড ও ইউনিটকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
এর পূর্বে সকাল ৯টায় একই স্থানে মহিলা জামায়াতের ওয়ার্ড সভানেত্রী-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ