July 26, 2026, 5:27 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

মোঃ জিয়ান, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় এক বয়স্ক নারী নিহত হয়েছেন।  এখনো তার পরিচয় পাওয়া যায় নি।

বুধবার  বিকেল মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিমপাশে কাজিয়াটি এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।নিহতের   বয়স আনুমানিক ৫৫ উর্ধ হবে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে আসছিল। স্টেশনের পশ্চিমে কাজিয়াটি এলাকায় বিকেল  রেললাইন পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি ।

পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, নিহতের   পরিচয় এখনো পাওয়া যায়নি। হাতে শাখা পরা রয়েছে। তিনি সনাতন ধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে। অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি  নিহত হন । লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরচয়ের জন্য চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ