September 22, 2026, 11:48 am
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত

​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​“স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউট দিবস।

দিবসটি উপলক্ষে আজ ৮ এপ্রিল, ২০২৬ইং সকালে জেলা প্রশাসন ও জেলা স্কাউটসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​​সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো:মুসা জঙ্গী।

​র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ​”তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। স্কাউটরা সবসময় সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষা অত্যন্ত জরুরি।”

​​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ​জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ