September 22, 2026, 10:42 am
শিরনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ- এমপি নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টায় তিনি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন।

এ সময় তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে এমপি বুলবুল বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে পাসপোর্ট সেবা পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পাসপোর্ট সেবায় কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম বা দালালচক্রের তৎপরতা বরদাশত করা হবে না। জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ