September 22, 2026, 11:21 am
শিরনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান

সীতাকুণ্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ‘সম্প্রীতি অলিম্পিয়াড’এর মানববন্ধন ও পুরস্কার বিতরণ

​রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি

শিশু জান্নাতুল নাঈমা ইরার হত্যাকারী বাবু শেখের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও ​সীতাকুণ্ডের তরুণ প্রজন্মের মধ্যে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজ ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৪ মে সকাল ১১ ঘটিকায় উপজেলার সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​’সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এই অলিম্পিয়াড আয়োজিত হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), সীতাকুণ্ড শাখা। এতে সহযোগিতা প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (UK International Development) এবং দ্য হাঙ্গার প্রজেক্ট (The Hunger Project)।

​তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের অধীনে আয়োজিত এই অলিম্পিয়াডে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও সহাবস্থান বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে শিশু জান্নাতুল নাঈমা ইরা (৭) হত্যাকারীর ফাঁসীর দাবীতে কলেজ রোডে এক মানববন্ধন করেন প্রতিযোগীরা।

​আলোচনা সভা বক্তারা সমাজে সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে সামাজিক অস্থিরতা দূর করে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসা অপরিহার্য। ইয়ুথ পিস অ্যাম্বাসেডররা জানান, এই ধরনের অলিম্পিয়াড তরুণদের মনস্তাত্ত্বিক বিকাশে এবং পরমতসহিষ্ণুতা শিখতে সাহায্য করবে।

​অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ইয়ুথ পিচ অ্যাম্বাসেডর গ্রুপ ( ওয়াইপিএজি) র সমন্নয়ক ফরহাদ হোসেন রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিচ ফেসেলেটর গ্রুপ (পিএফজির) এ্যাম্বোসেটর মাসুদা খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিএফজির এ্যাম্বোসেটন সামছুল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন পিএফজির এ্যাম্বোসেটর শামীমা আক্তার লাভলী, পিএফজির কো- অর্ডিন্যাটর নাছির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিএফজির সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, পিএফজির আঞ্চলিক সমন্নয়কারী মাঈনুল ইসলাম।

শিউলী আক্তারের পরিচালনায়
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সাংবাদিক জামশেদ উদ্দীন,সাংবাদিক রাফি চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ