September 22, 2026, 11:21 am
শিরনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান

নেত্রকোণায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলা শহরসহ আশপাশের এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ।

জেলা শহরের নাগড়া, মোক্তারপাড়া, সাতপাই, কুড়পারসহ বেশ কয়েকটি মহল্লা সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসা-বাড়ি, বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে মশার দাপট দিনদিন বেড়েই যাচ্ছে। ফলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা, জমে থাকা নোংরা পানি এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মশার প্রজনন বাড়ছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় নিয়মিত মশা নিধন কার্যক্রম না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক পরিবারেই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জ্বর-সর্দি রোগের উপসর্গ দেখা দেওয়ার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় চিকিৎসকরা জানান, এডিস মশার বিস্তার রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এ বিষয়ে সচেতন মহল বলছে, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ফগিং, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি। পাশাপাশি বাসিন্দাদেরও নিজেদের বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সচেতন হতে হবে।

সাধারণ মানুষের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দৃশ্যমান উদ্যোগ নেবে। পাশাপাশি তারা এও জানান যে, নামসর্বস্ব ফগিং, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রম না চালিয়ে কার্যকরী পদক্ষেপ যেন নেওয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে নেত্রকোণা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার মঙ্গলবার (৩মার্চ) বেলা পৌনে ৩ টা নাগাদ জানান, এব্যাপারে শীঘ্রই আমরা পদক্ষেপ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ