September 22, 2026, 12:23 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

সীতাকুণ্ডে আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতি,ভাংচুরের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডের সোনাইছড়ি আবুল খায়ের ষ্টীল মিলে হামলা চালিয়ে লুটপাট ও ব্যাপক ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত পোনে ১ টার সময় দুষ্কৃতকারীরা প্রথমে কারখানার দক্ষিণ পাশ দিয়ে কমপক্ষে ১০-১৫ জন ডাকাত লুটতরাজের উদ্দেশ্যে আক্রমণ করে ।

কারখানার সিকিউরিটি , আনসার ও কর্মচারী মিলে তাদেরকে প্রতিহত করে। দক্ষিণ পাশ থেকে পরবর্তীতে তারা রেল লাইনে চলে যায় এবং রেললাইন থেকে পাথর নিক্ষেপ করতে করতে আনুমানিক রাত ১টায় সময় কারখানার প্রধান ফটকে আক্রমণ করে এবং সিকিউরিটি গেইট ,অফিস রুম এবং বিভিন্ন চেয়ার টেবিল ভাংচুর করে কারখানার ভিতরে প্রবেশ করতে চেষ্টা করে দুষ্কৃতকারীরা । এসময় কারখানার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সিকিউরিটি আনসার মিলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। কারখানা কর্তৃপক্ষ গ্রামবাসীর কাছে সাহায্য চাইলে তারা এসে ডাকাতদলকে প্রতিহত করে।

কারখানার ডিজিএম ইমরুল কায়েস ভূইয়া জানায়, এই ডাকাত দলটি ইতিপূর্বে কয়েকবার সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কারখানার মূল্যবান লোহা,তামা,পিতল, তামার ওয়্যাইর মটর,ওয়েল্ডিং মেশিন সহ মূল্যবান মালামাল লুট করি নিয়ে যায়।এসব ঘটনায় মামলা করলে লুটতরাজকারীরা আরো খ্যাপে যায় এবং বার বার হামলা করে লুটতরাজ করে।

এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর উপরস্হ কর্মকর্তা, স্বরাষ্ট্র দপ্তরে জানানো হয়েছে। কারখানার কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভূগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ