September 19, 2026, 11:10 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

বরগুনায় লোকালয়ে হনুমান, উচ্ছুক জনতার ভিড়

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান ঘুরতে দেখা গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ) বিকেল ৩ টার সময় খাদ্যের সন্ধানে পাথরঘাটা পৌর শহরে বিভিন্ন এলাকায় হনুমানটিকে ঘুরতে দেখা যায়। বন্যপ্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। এমনকি কেউ কলা বা পাউরুটি দিলে সেটি নিয়ে খায়।

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে মুখকালো হনুমানটি ছুটছে বাসাবাড়িতে, কখনও গাছের ডালে। হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। খাবারের জন্য এটি মানুষের কাছাকাছি চলে আসে। মানুষ খাবার দিলে হনুমান সেই খাবার খেতে শুরু করে ।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এই হনুমানটা হয়তোবা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই হনুমানটা প্রায় এইসব এলাকায় দেখা যায়।

এ সময় তিনি হনুমানকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সবার প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ