September 22, 2026, 3:04 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর কর্মী শহীদ মোঃ আব্দুস ছালামের স্মরণসভায় জামায়াতের আমীর

তরফদার রবিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের জামায়াত কর্মী শহীদ মোঃ আব্দুস ছালাম গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভায় যোগদান শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ মোঃ আব্দুস ছালাম দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল থেকে দুনিয়ার সফর সমাপ্ত করেন। আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁর সমস্ত নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন।

আল্লাহ তায়ালা তাঁর পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে আয়োজিত শহীদ মোঃ আব্দুস ছালামের স্মরণসভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে আমীরে জামায়াত শহীদ মোঃ আব্দুস ছালামের গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। মরহুমের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, পরিবারের সবার খোঁজখবর নেন এবং তাঁদের সান্ত্বনা প্রদান করেন। এ সময় আমীরে জামায়াত পরিবারের সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও জান্নাতবাসী হিসেবে কবুলিয়াতের জন্য দোয়া করেন এবং পরিবারের সকল সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী মনোনিত গাজীপুরের কাপাসিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সালাহ উদ্দিন আইয়ুবি। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ইউনিয়নের সকল পর্যায়ের বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ