July 27, 2026, 2:50 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

হাতিয়ায় নারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে -এহসানুল মাহবুব জুবায়ের

ডেস্ক রিপোর্ট

নোয়াখালীর হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে
-এহসানুল মাহবুব জুবায়ের।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোট প্রদানকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক ধর্ষণ ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এটি শুধু একটি জঘন্য অপরাধই নয়, বরং মানবাধিকার, নারীর মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে এমন পাশবিক নির্যাতনের শিকার হতে হবে-এটি সভ্য সমাজে অকল্পনীয় ও লজ্জাজনক।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা চাপ যেন তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

একইসঙ্গে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

নারীর প্রতি সহিংসতা ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ