July 28, 2026, 12:27 pm
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

রাউজানে নবনির্বাচিত এমপিকে শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম-এর শুভেচ্ছা বিনিময়

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলার গহিরাস্থ নিজ বাসভবনে চট্টগ্রাম-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম রাউজান শাখা পরিচালনা পরিষদ।

সম্প্রতি আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আশ্রমের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় আশ্রমের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাফল্য কামনা করা হয়।
বক্তারা বলেন, রাউজানের সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই এলাকাবাসীর। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তাঁর নেতৃত্বে চট্টগ্রাম-৬ আসন আরও সমৃদ্ধ হবে।

নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আশ্রম কর্তৃপক্ষের এ সম্মাননা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাউজানের সর্বস্তরের মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আশ্রম পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সেবাইত, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ