September 22, 2026, 3:41 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব।

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে সফল ও টেকসই করতে সাংবাদিকদের ইতিবাচক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি যেকোনো অনিয়ম-অসঙ্গতি নিরপেক্ষভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা জনপ্রতিনিধিদের কাজকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গহিরাস্থ তাঁর নিজ বাসভবনে রাউজান প্রেস ক্লাব-এর উদ্যোগে আয়োজিত ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, শিক্ষা বিষয়ক সদস্য মিলন বৈদ্য শুভ এবং সদস্য আতিক উল্লাহ্ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ