July 28, 2026, 12:31 pm
শিরনাম :
বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন

গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন নির্বাচিত হওয়ায় মসজিদে মিলাদ ও দোয়া কামনা

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীঞ্জ, পুবাইল বাড়িয়া) আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা সহ নব নির্বাচিত বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়া কামনা করা হয়েছে।

শুক্রবার (১৩ই ফেব্রুয়ারী) দলীয় নির্দেশনা ও একেএম ফজলুল হক মিলনের নির্দেশনায় কোনরূপ বিজয় মিছিল বা আতশবাজির মাধ্যমে বিজয়ের আনন্দে আনন্দিত না হয়ে ভোটের পরের দিন শুক্রবার জুমার নামাজের পড়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে মোক্তারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিঘুয়ায় টেক পাড়া (বিএনপির টেক) জামে মসজিদে জুমার নামাজের পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম জমির মেম্বার ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে সকল মুসুল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হক শামীম ও যুবদল নেতা কাইয়ুমসহ সামাজিক মুসুল্লি ও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ