September 22, 2026, 4:25 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

রাজশাহীতে ইতিহাস সৃষ্টি: নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ সম্পন্ন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে ইতিহাসে প্রথমবারের মতো নারী ও পুরুষ সমন্বয়ে জামায়াতের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে শেষ দফার এই সফরে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান।

সমাবেশে মাঠ ও মঞ্চ সজ্জা সম্পূর্ণ করা হয়েছিল। মঞ্চের সামনে বাঁশের বেড়া ও পদ্মা দিয়ে নারী ও পুরুষদের আলাদা জায়গা তৈরি করা হয়। মিডিয়া কর্মীদের জন্য পৃথক মঞ্চ এবং জুলাই আহত যোদ্ধাদের জন্য আলাদা স্থান রাখা হয়েছিল।

রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকার জানান, “এটি রাজশাহীর ইতিহাসে প্রথমবারের মতো নারী-পুরুষ সমন্বয়ে জামায়াতের বিশাল সমাবেশ। লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে শহরটি উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত হয়েছে।”

সমাবেশে জামায়াতের আমির দেশগঠন ও নির্বাচনের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উপস্থিত জনতা অধীর আগ্রহে তাদের বক্তব্য শোনে। সমাবেশের মাধ্যমে রাজশাহী-৬টি আসনের জনগণ সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান সকাল ১১টায় নওগাঁ, দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় গোদাগাড়ী, বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মাদ্রাসা ময়দান এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।

রাজশাহী মাদ্রাসা ময়দানের জনসভা আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও অংশগ্রহণ করেন।

সমাবেশ ঘিরে মাদ্রাসা মাঠে প্রস্তুতি পূর্বনির্ধারিতভাবে সম্পন্ন করা হয়েছিল। আয়োজনকরা সংবাদ সম্মেলনে জানান, সমাবেশে সাধারণ মানুষ ও নারী কর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনসিপির রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ