September 22, 2026, 5:43 pm
শিরনাম :

মোহনগঞ্জ শিয়ালজানি খালপাড়ে ড্রেনের ভেতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের জিয়ালজানি খালপাড়ে ড্রেনের ভেতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ ও ফায়ারসার্ভিস।

বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী লাশ পঁচা গন্ধ পেয়ে মোহনগঞ্জ ভুমি অফিস সংলগ্ন এলাকায় শিয়ালজানি খালপাড়ে ড্রেনের ম্যানহোলের ভেতরে একটি অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশকে জানানো হলে, পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে গিয়ে ম্যানহোলের ভাঙা ডাকনা খোলে অর্ধগলিত একটি মধ্য বয়সী পুরুষের লাশ উদ্ধার করে।

তবে লাশের পরিচয় পাওয়া যায় নি।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো হাফজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি। লাশটি পুরুষের, । জেলা থেকে পিবিআই ও সি আই ডি আসছে লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনের জন্য। পরবর্তীতে

লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। ও হত্যার রহস্য উদঘাটনে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ