July 28, 2026, 6:13 pm
শিরনাম :
শ্যামনগরে পাচার হওয়ার সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ ভারতের আটক ৫ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর। জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

নির্বাচনী পথসভায় আসলাম চৌধুরী জিয়ার ঘোষণায় উজ্জীবিত জাতিকে কেউ থামাতে পারেনি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, “ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশের মুক্তিকামী জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই অদম্য সাহসী বাংলাদেশীরা কখনও হারেনি, হারতে পারে না। যারা সেসময় স্বাধীনতার বিরোধীতা করেছিলো, তারা আবারও আমাদের দেশের নারীদের কর্মমুখী হওয়া থেকে বিরত রাখতে চায়। দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, সেখানে তাদেরকে বাদ দিয়ে উন্নয়ন ভাবনা কোনোমতেই সম্ভব না। বিভ্রান্তমূলক অপতথ্য ছড়িয়ে নারীকে গৃহবন্দী করে রাখার দিবাস্বপ্ন কোনোদিনই সফল হবে না।

মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকালে মুরাদপুর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, সীতাকুন্ড ঐতিহ্যগতভাবেই বিএনপি রাজনীতির অন্যতম অনুকরণীয় সাংগঠনিক অঞ্চল হিসেবে পরিচিত। আর মুরাদপুর হলো সীতাকুন্ড বিএনপির শক্তিশালী ঘাঁটি। এখানে ধানের শীষের বিজয় নিশ্চিতে বিএনপি নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন সবসময়। ইনশাল্লাহ আগামী ১২ তারিখও এখানে ধানের শীষের বিজয় কেতন উড়বে।

তিনি আরও বলেন, আমাদের সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আমাদের সুযোগ আসলে প্রত্যেকটি এলাকার কাংখিত উন্নয়ন সাধন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবেশ, তথ্য প্রযুক্তি সর্বক্ষেত্রেই আমাদের কাজের সুযোগ রয়েছে। দলের পরিকল্পনার সাথে সাথে আমরা স্থানীয় প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত করবো ইনশাল্লাহ।

মুরাদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান হিরুর সভাপতিত্বে মুরাদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরোয়ার কামাল ও মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, কাজী মোঃ মহিউদ্দিন, জহরুল আলম জহুর, ফেরদৌস আহমেদ মুন্না, আলতাফ হোসেন নিজামী, মুক্তিযোদ্ধা মহরম আলী, আকবর হোসেন, জসিম উদ্দিন মানিক, প্রবাসী নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, আবু জাফর, মোঃ শাহাবুদ্দিন, শামসুল আলম, আরমান শাকিল, রায়হান উদ্দিন পিন্টু, নূর মোহাম্মদ, শওকত হোসেন, তারিকুল ইসলাম, আনিসুল ইসলাম তুহিন, কাজী আনোয়ার, মোঃ আজম, জুয়েল, সাইফুল, সাদ্দাম, জামশেদ শাকিল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ