September 22, 2026, 3:43 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

আনন্দে মিলল কলম ও মানুষ

রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস

মাসুদ রানা, বার্তা সম্পাদক  :
ব্যস্ততা আর সময়ের চাপ পেছনে ফেলে একদিনের জন্য প্রকৃতির কোলে মিলিত হলো সংবাদকর্মীদের পরিবার। হাসি, গল্প আর আন্তরিকতায় ভর করে নগরীর মনোরম রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজন।

দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, উপদেষ্টা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবার-পরিজন। সবুজের ছায়ায় এমন মিলনমেলা যেন কর্মব্যস্ত জীবনে এনে দেয় স্বস্তির এক নিঃশ্বাস।
বনভোজনে ছিল খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন। শিশুদের কোলাহল আর প্রাণবন্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও রঙিন ও প্রাণচঞ্চল। একসময় কলমের মানুষরা হয়ে ওঠেন শুধুই মানুষ—সহকর্মী থেকে পরিবার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদকর্মীদের জীবন প্রতিনিয়ত চাপ ও দায়িত্বে ভরা। এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে যেমন দৃঢ় করে, তেমনি পেশাগত কাজে নতুন উদ্যম জোগায়।

শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। হাসি-আনন্দ আর পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় রাজশাহীর আলো পত্রিকার এই বনভোজন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পত্রিকার সম্পাদক আজিবার রহমান, বার্তা সম্পাদক মোঃ মাসুদ রানা, নির্বাহী সম্পাদক এস এম আব্দুল মুগনি নিরো।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর আলহাজ্ব আবু বক্কর আলী, মামুন অর রশিদ,মুর্শেদ কামাল রানা   মোঃ গোলাম মোস্তফা মামুন সাধারণ সম্পাদক রাজশাহী প্রেসক্লাব, মোঃ শামসুল ইসলাম সাধারণ সম্পাদক বরেন্দ্র প্রেস ক্লাব,  ইফতে খায়ের আলম বিশাল,  আজহারুল ইসলাম বুলবুল, মোঃ জাহিদুল ইসলাম, আব্দুল জব্বার, শাহিনুর রহমান,  রাসেল মিয়া, মোঃ সেলিম রেজা, মোঃ রফিকুল ইসলাম,  লিয়াকত হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল,স্বাধীন, রফিকুল ইসলাম,রনি, রবিউল ইসলামসহ রাজশাহী জেলার প্রতিটি উপজেলার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ