September 22, 2026, 3:04 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

ডেস্ক রিপোর্ট

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়রি) সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই কার্যালয়টি সিলগালা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওই নির্বাচনী অফিসটি সিলগালা করা হয়েছে। একটি ইউনিয়নে একটি মাত্র নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজার এবং একই ইউনিয়নে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে দু’টি কার্যালয় খোলা হয়। রোববারের অভিযানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন করে চালু হওয়া কার্যালয়টি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, রোববার আমরা প্রচারণা থেকে এসে অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরে জানতে পারি হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী স্যার অভিযান চালিয়ে এটি সিলগালা করেছেন। বড়কোটা বাজারে যে অফিসটির কথা বলা হচ্ছে; সেটি আমাদের অফিস নয়। সেখানে শুধুমাত্র প্রার্থীর ব্যানার দেওয়া হয়েছে। আমাদের মূল অফিস এটি (সিলগালা করে দেওয়া কার্যালয়টি)। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ