September 22, 2026, 3:05 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

রাউজানে ডাবুয়া ধানের শীষের প্রচারণা সভা অনুষ্ঠিত

রাউজান, চট্টগ্রাম প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডাবুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গত ১লা ফেব্রুয়ারি রবিবার বিকেলে ডাবুয়াস্থ বটতলী খেলার মাঠ প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাকের কাদের চৌধুরীর সহধর্মিণী, বিশিষ্ট সংগঠক ও উদ্যোক্তা ফারনাজ আলেম চৌধুরী।

ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ কামাল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, ইন্সক্যাপ লাইস শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান মামুন, ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, বিএনপি নেতা বদিউল আলম তালুকদার ও টুন্ডু বড়ুয়া।

উপজেলা যুবদল নেতা ফোরকান উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক, আহমেদ সুয়েকানো চৌধুরী, বিএনপি নেতা সোলায়মান মেম্বার, নাছির উদ্দিন, মোহাম্মদ অসরু, কাজী জাহাঙ্গীর আলম, মিয়া সওদাগর, যুবদল নেতা নুরুল আলম কালু, মোহাম্মদ হেলাল, আব্দুল মন্নান, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সহিদ, মোহাম্মদ এনাম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জমির, আবু বকরসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীর বিজয় অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ