July 26, 2026, 2:26 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

গোছা বাজারে ধানেরশীষ প্রতীককে জয়ী করার লক্ষ্যে বিশাল পথসভা

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা বাজারে ধানেরশীষ প্রতীককে জয়ী করার লক্ষ্যে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১শে জানুয়ারি রাত্রে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনছার আলী মাস্টার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী পবা-মোহনপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানেরশীষ প্রতীকের পদপ্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সভায় মিলন বলেন, সবার আগে বাংলাদেশ, তাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানেরশীষের কোন বিকল্প নাই। আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধানেরশীষ প্রতীকে আপনারা সবাই মিলে দিনব্যাপি ভোট দিবেন। বিএনপি সরকার প্রধান হলে পরিবার প্রতি ফ্যামিলি কার্ডের গুরুর দেওয়া হবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম টিপু, বিএনপি নেতা আছির উদ্দিন,ওমর আলী সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কৃষক, শ্রমিক, জনসাধারণেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ