September 22, 2026, 2:27 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কোরুইল্লার টেক ব্রীজের নীচ থেকে ইলিয়াস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক ব্রিজ থেকে উদ্ধারকৃত লাশটি জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার শরীফের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ হতে ছৈলাদি সড়কের কোরুইল্লার টেক ব্রিজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, নিহত ইলিয়াস স্থাণীয় বখাটে যুবকদের সঙ্গে মেলামেশা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে। শনিবার রাতে দালান বাজারের তেল ব্যবসায়ী দক্ষিণবাগ এলাকার নাসির কাজীর ছেলে হানিফ কাজী ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করে বাড়ি ফিরতে সক্ষম হন। তবে ওই ঘটনায় দুর্বৃত্তদের দলে ইলিয়াস ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ইলিয়াসও হয়তো দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। দ্রুতই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করা সম্ভব হবে।

কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল তৈরি শেষে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হবে। বিষয়টি তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ