July 26, 2026, 2:27 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কক্সবাজারের টেকনাফকে পর্যটনবান্ধব শহর ও বন্দর করিডোর চালুর আশ্বাস আনোয়ারীর

তরফদার রবিউল ইসলাম

টেকনাফকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলা এবং বন্দর করিডোর চালু করার ব্যবস্থা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১০ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় টেকনাফ পৌরসভার ঈদগাহ ময়দানে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মাওলানা আনোয়ারী বলেন, দেশের মানুষ যখন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনের আগমুহূর্তে বন্দর, করিডোর, ট্রাকের চাঁদা, টেম্পো স্ট্যান্ড, বালু ও গাছের ভাগবাঁটোয়ারার খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, দেশে বর্তমানে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে। আমরা দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চাই। তিনি দাবি করেন, এর অর্থ টেকনাফের মানুষের ভাগ্যকে টুকরো টুকরো করে নেওয়ার অপচেষ্টা চলছে। আমাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

পথসভায় অধ্যক্ষ মাওলানা আনোয়ারী বলেন, উখিয়া-টেকনাফকে নতুনভাবে সাজাতে এই জনপদে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও মামলাবাজির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন।

তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে টেকনাফ বন্দর খুলে দেওয়া হবে এবং একটি দুর্নীতিমুক্ত বন্দর উপহার দেওয়া হবে। বৈধভাবে সবাইকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে বন্দর ইজারা দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

পথসভায় জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নুর হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকউল্লাহ, পৌর জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশে ন্যায়ভিত্তিক সমাজ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ