September 22, 2026, 1:46 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ছেড়ে ৬০ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন

সৈয়দ জালিস মাহমুদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে বিএনপি থেকে সরে এসে ৬০ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত এক পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. কেরামত আলী। এ সময় তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীরা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আদর্শগত কারণে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছেন। তাঁরা বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ডা. কেরামত আলী তাঁর বক্তব্যে বলেন, “মানুষ আজ সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির সন্ধান করছে। জামায়াতে ইসলামী সেই রাজনীতির প্রতীক। নতুন যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হলেন, তাঁদের নিয়ে আমরা একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের পথে আরও শক্তিশালী হব।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ