September 22, 2026, 11:44 am
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

এই নিষ্পাপ শিক্ষার্থীরাই রাষ্ট্রের উজ্জ্বল সম্ভাবনা: শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

এই নিষ্পাপ শিক্ষার্থীরাই রাষ্ট্রের উজ্জ্বল সম্ভাবনা: শিমুল বিশ্বাস, পাবনা সিদ্দিক মেমোরিয়াল স্কুলে শিক্ষার্থীদের জন্য ৫টি কম্পিউটার উপহারের ঘোষণা

পাবনায় সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক দোয়া মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় পাবনা শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “এই নিষ্পাপ শিক্ষার্থীরাই রাষ্ট্রের উজ্জ্বল সম্ভাবনা। তোমরাই আগামীর বাংলাদেশকে আলোকিত করতে পারো।”

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় আগ্রহী করে তুলতে সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের জন্য ৫টি কম্পিউটার উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি পাবনা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঈদগাহ, জমঈয়তে আহলে হাদীস পাবনার সভাপতি মো. ইমদাদ হোসেন, রাফা ফুড ও হাকীম জুট মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. সাফিয়া আক্তার অপু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোছা. সাঈদা শবনম, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পাবনার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. শাহাদত হোসেন, যুবদল পাবনা জেলা শাখার আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের সদস্য ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ