September 22, 2026, 11:12 am
শিরনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান

মোহনগঞ্জে ২ দিনে ২৮ টি নির্বাচনী সভায় ধানের শীষে ভোট চান লুৎফুজ্জামান বাবর

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা ৪ মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনে মোহনগঞ্জ উপজেলায় ২৮ টি নির্বাচনী জন সভায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি ১৭ বছর কারাভোগের সময় হাওরাঞ্চলের মানুষের দোয়া প্রার্থনা ও মানুষের ভালবাসার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি হাওরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার কথা বলেন। বাবর বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে বড় দেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা কাজ করবেন।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মাদক ও জুয়া। এর বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ