September 22, 2026, 10:44 am
শিরনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান

নোয়াখালী-১ আসনে নির্বাচনী প্রচারনা শুরু করেছে ছাইফ উল্লাহ

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করলেন নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে সোনাইমুড়ী কলেজ গেইট হতে এ প্রচারনা শুরু হয়।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, তিনি নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট হতে প্রতিক বরাদ্দ পেয়েছেন। ন্যায়, ইনসাফ ও কল্যাণময় সমাজ গড়ার লক্ষে, সৎ লোকের শাসন কায়েমের জন্য তাদের জান মাল দিয়ে সর্বোচ্চ চেস্টা করবেন। পরবর্তীতে নির্বাচনী আঁচরন বিধি মেনে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচারনা কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা জামায়াতে আমির হানিফ মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, চাটখিল উপজেলা জামায়াতে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মহি উদ্দিন হাছান, ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর সেক্রেটারী মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ