September 22, 2026, 5:45 pm
শিরনাম :

মোহনপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৮৪ জন শিক্ষার্থী

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৮৪ জন শিক্ষার্থী।

২৮শে ডিসেম্বর ২০২৫ রবিবার থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি জেএসসি ও জেডিসি পরিক্ষা।

সারা দেশের ন্যায় দীর্ঘ একযুগ বন্ধ থাকার পর ফের পরিক্ষা শুরুর বছরেই এ উপজেলায় মেধার যাচাইয়ে অংশ নিচ্ছে ৫৮৪ জন শিক্ষার্থী। সংশ্লিষ্টরা জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর তত্ত্বাবধানে আয়োজিত এই পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে এরই মধ্যে মোহনপুর উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে।

উপজেলা সদরে ২ টি কেন্দ্র এবারে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১০ জন শিক্ষার্থী ও সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র সচিব মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বেগম ও সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের বলেন, এবারে জেএসসি ও জেডিসি বৃত্তি পরিক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ