July 30, 2026, 2:14 pm

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ব্রিজ ভাঙা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মো: জিয়ান, মোহনগঞ্জ ( নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে খুরশিমুলগামী সড়কের ছোট পাইকুড়া গ্রামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে করে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন চালকরা।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের মাঝখানের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো রকম সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। বিশেষ করে রাতে বা বর্ষা মৌসুমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়েই আশপাশের কয়েকটি গ্রামের মানুষ মোহনগঞ্জ বাজার, স্কুল, মাদ্রাসা ও চিকিৎসা সেবার জন্য যাতায়াত করেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “অনেকদিন ধরেই ব্রিজটা ভাঙা। এভাবে চলতে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে আজও সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত ব্রিজটি মেরামত বা নতুন করে নির্মাণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ