September 22, 2026, 2:27 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ২৮ টি গরু বোঝাই ট্রাক ছিনতাই,২৬ টি উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

সিরাজগণ্জ থেকে চট্টগ্রাম সীতাকুণ্ডে হয়ে ২৮ টি গরু নিয়ে আনোয়ারা সরকারহাট যাওয়ার পথে শীতলপুর এলাকা থেকে ট্রাকসহ ছিনতাই হলে বাড়বকুণ্ড চৌধুরীপাড়া এলাকা থেকে পুলিশ জনতা তল্লাসী চালিয়ে গরুর ফার্ম, বিভিন্ন বাড়ী থেকে মোট ২৬ টি গরু উদ্ধার করা হয়েছে। এখনো ২ টি উদ্ধার হয়নি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুল ইসলাম সাংবাদিকদের কে জানান, গত বৃহশপতিবার রাত দুইটায় শীতলপুর সাইনবোর্ড এলাকা থেকে একটি গরুর গাড়ী ছিনতাই হয়েছে সংবাদ পেয়ে মহাসড়কে পুলিশের তল্লাসী শুরু করি। ভোররাতে বাড়বকুণ্ড কাঠগড় চৌধুরীদীঘির পূর্ব পাড় একটি গরু বোঝাই ট্রাক আনলোড করেছে জানতে পেরে দ্রুত সেখানে পুলিশ গিয়ে তল্লাসী চালানো হয়।

পুলিশ, জনতা তল্লাসী চালিয়ে কাঠগড় একটি গরু ফার্ম থেকে ১৮ টি ও বিভিন্ন বাড়ী থেকে ৮ টি গরু উদ্ধার করা হয়েছে। আরো দুইটি উদ্ধারের চেষ্টা চলছে। এব্যাপারে সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে।
ডাকাতদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

সরেজমিনে ঘটনাস্হলে গিয়ে জানা যায়,ভোররাতে বড় গাড়ীর আওয়াজ পেয়ে বিবি ফাতেমা নামে এক মহিলা ঘর থেকে বের হয়ে দেখেন ট্রাক থেকে হরু নামাচ্ছেন। তখন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে ডাকাতেরা কিছু গরু নিয়ে দ্রুত দীঘির উত্তর পাড় দিয়ে চলে যায়। মহিলার চিৎকারে এলাকার লোকজন বের হয়ে দেখেন কিছু গরু এদিক সেদিক ছুটাছুটি করছিল। তখন গ্রামের লোকজন এগুলো ধরে একজায়গায় সংরক্ষণ করেন। পরে পুলিশ জনতা তল্লাশী চালিয়ে একটি গরু ফার্ম থেকে ১৮ টি গরু উদ্ধার করেন। পরে অন্যান্যস্হান থেকে আরো ৮ টি গরু উদ্ধার করেন।

বাকি দুটি গরু উদ্ধারে চেষ্টা চলছে।জড়িত ডাকাতদলকে গ্রেফতারে গ্রেফতারে জোড় চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ