September 19, 2026, 11:10 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট শরণখোলায় বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় বাদল মুন্সী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন জান্নাত আকন (২৫) নামের মোটরসাইকেলের চালক।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আঞ্চলিক মহাসড়কে লাকুড়তলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা-চালিতাবুনিয়া গ্রামের মজিদ মুন্সীর ছেলে বাদল মুন্সী জুমার নামাজ পড়ার উদ্দেশে দুপুর সোয়া একটার দিকে বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে চালক এবং বাদল দুজনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মুন্সীকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহত চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। চালক জান্নাত আকনের বাড়ি উপজেলা সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জানান, বাদল মুন্সীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চালকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ