September 22, 2026, 1:17 pm
শিরনাম :
অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গোপন সূত্রের ভিত্তিতে (১৮ ডিসেম্বর) সকাল ৫ টা থেকে প্রায় ৬ ঘন্টা যাবৎ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল পৃথক পৃথক ০২টি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে এবং মনাকষা বিওপি’র ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৫৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে, যার মোট বাজার মূল্য আনুমানিক ০২ লক্ষ টাকা।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা সহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ