September 22, 2026, 12:50 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর ভবন উদ্ভোদন করলেন প্রধান বিচারপতি

সৈয়দ জালিস মাহমুদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর ভবন উদ্ভোদন করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই ভবন উদ্বোধন করা হয়। এরপর ট্রাইব্যুনালের একটি লিফট উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

সংস্কারের পর ১২০ বছরের পুরনো ভবনটি নতুন রুপে ফিরে এসেছে।

আধুনিক সুযোগ–সুবিধা যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সংস্কার করা ভবনের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এই উদ্বোধনী আয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনাল-২ গঠনের পর থেকে পুরোনো হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত একটি আধা পাকা ভবনে এর কার্যক্রম চলছিল। সংস্কারের পর আজ পাকা ভবন উদ্বোধন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ