September 22, 2026, 12:22 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

সোনাইমুড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে নানা আয়োজনে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ ভবনসহ সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

পরে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ