September 22, 2026, 12:23 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

রাউজান পূর্ব গুজরায় বিজয় দিবসে জাতীয়বাদী দলের শ্রদ্ধা নিবেদন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে রাউজান পূর্ব গুজরা জাতীয়বাদী দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো উপস্থিত ছিলেন এডিশনাল পাবলিক এসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম,মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আকতার হোসেন,মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ ইব্রাহিম মিয়া (রাশেদ), মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ রাশেদ সহ অন্যান্য সকল সদস্য বৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জাতীয়বাদী দলের স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়বাদী দলের ভূমিকা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ