September 22, 2026, 11:21 am
শিরনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান

শ্রদ্ধা ও স্মরণে মাভাবিপ্রবিতে পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে।

আজ দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবু জুবাইর, প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরো অনেকে।

এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা ছিলেন জাতির চিন্তা ও চেতনার আলোকবর্তিকা। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও গবেষকরা স্বাধীন বাংলাদেশের আদর্শিক ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মেধা ও প্রজ্ঞাই ছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণের মূল শক্তি। সেই শক্তিকে নিঃশেষ করতেই স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালায়।

শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে- এই প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ