July 27, 2026, 4:20 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর কাজী ফজলুল হক মার্কেট থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র‌্যালিটি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ মানবাধিকার, আমাদের প্রতিদিনের মৌলিক চাহিদা’।

পরে কালীগঞ্জ উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহাবুব হাসান সবুজ, উপপেষ্টা এম. মোজাম্মেল হক মনজু ও মো.সফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মোড়ল, বক্তারপুর ইউনিয়ন অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কাজী ইশতিয়াক আহমেদ নাঈম, তথ্যবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ