July 27, 2026, 4:24 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। এ সময় সরকারী কাজে বাধা দেয়ায় ২ জনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় সোনাইমুড়ী থানার পূর্বপাশে মেসার্স মদিনা এন্টারপ্রাইজের সামনে ঘটণাটি ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী অংশে সড়ক দখল করে নির্মাণ সামগ্রী বিক্রি করছে ব্যবসায়ীরা। এমন অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

অবৈধভাবে সড়কে মালামাল রাখায় সরকারী নিয়ম অনুযায়ী জব্দ করা কালে সোনাইমুড়ী থানার পূর্ব পাশে অবস্থিত মেসার্স মদিনা এন্টারপ্রাইজের কর্মকর্তা ও কর্মচারীরা বাধা প্রদান, পিকআপের গ্লাস ভাংচুর এবং দায়িত্বরত পুলিশ কনস্টেবল সালাউদ্দিনকে হুমকি দেয়। তারই জেরে ভ্রাম্যমান আদালত পলাশ কুমার মজুমদার ও ইউসুফকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী বাজারের রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে বিক্রি করে আসছে। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তি ও প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স লোকমান এন্ড সন্স ও মেসার্স মদিনা এন্টারপ্রাইজের রাস্তার উপর নির্মাণ সামগ্রী ভিটি বালি, সিলেকশন বালি ও রড জব্দ করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় দুজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ