July 27, 2026, 12:52 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

আল্লাহ তাআলার প্রতি কটুক্তি ও চরম অবমাননাকর বক্তব্য; বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাউলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: জমিয়ত

ডেস্ক রিপোর্ট

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় বাউল শিল্পী আবুল সরকারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সে আল্লাহ তাআলার প্রতি প্রকাশ্য কটুক্তি ও চরম অবমাননাকর বক্তব্য প্রদান করেছে। তার এহেন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে- আল্লাহকে নিয়ে কটূক্তি কোনোভাবেই বাকস্বাধীনতা নয়, বাউলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বুধবার (২৬ নভেম্বর)এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, আল্লাহ তাআলার প্রতি এ ধরনের কটুক্তি কোনোভাবেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না, বরং এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম ও মুসলিম জাতির মৌলিক বিশ্বাসের ওপর সরাসরি হামলা।

তারা আরো বলেন,জমিয়ত মনে করে, এ ধরনের অপপ্রচার ও ধর্মবিদ্বেষমূলক বক্তব্য রোধে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, না হলে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সকল ইসলামপ্রিয় নাগরিককে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে— যেন ইসলাম ও মুসলমানদের ধর্মীয় মর্যাদা সর্বদা সংরক্ষিত থাকে।

তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা গ্রহণ করতে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ