September 19, 2026, 11:09 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে” এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি- দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)। সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী। এসময় উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক- চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক-দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক- দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইসমাইল, কার্যকরী সদস্য- মাতৃভূমির খবর জেলা প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য- দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য-দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন আকতার, সদস্য- মানবকন্ঠ নাচোল উপজেলা প্রতিনিধি ইব্রাহীম বাবু প্রমুখ।

উল্লেখ্য যে, চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই জেলা শহরের বিশ্বরোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে পরিচালনা করে আসছিলেন প্রেসক্লাবটি।

আলোচনা সভায় চাঁপাই প্রেসক্লাবের সভাপতি বলেন, অনুষ্ঠানিকভাবে চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এখন থেকে প্রেসক্লাবের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকে প্রত্যেক সদস্যগন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মী হিসেবে ভালো কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ