September 19, 2026, 11:07 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

আগুনে ঝুট গুদাম পুড়ে ছাই

মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে স্থানীয় কামাল হোসেনের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন জানান, তিনি এলাকায় ছিলেন না। জরুরি কাজে গাজীপুরের বাইরে গিয়েছিলেন। হঠাৎ ভোর রাতে আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। বিরোধের জেরে কেউ তার প্রতিষ্ঠানের ক্ষতি করেছে কি না তা তদন্ত করা দরকার।

ফায়ার সার্ভিসের শ্রীপুর স্টেশনের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, ভোর রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনা হয়। কাপড়ের টুকরো ও কাগজের বক্স পরিপূর্ণ নির্বাপণ করতে বেগ পেতে হয়েছে। সকাল ৯টার দিকে আগুন পরিপূর্ণ নির্বাপণ হয়। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, গুদামের অধিকাংশ মালামাল আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,’ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীর যদি কোনো আবেদন করে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ