September 19, 2026, 11:07 am
শিরনাম :
বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

বাগমারায় মামলার বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশিক, বাগমারা প্রতিনিধি

বাগমারায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা করায় বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন মামলার বাদী শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত সদের আলীর ছেলে ছেনামুল হক। এ সময় ছেনামুল হকের স্ত্রী শাবানা বেগম, মা জাহানার বেগম, মেয়ে রেশমী খাতুন, ছোট ভাই এনামুল হক ও মাহাবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন ছেনামুল হক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বারুইপাড়া গ্রামের লোকজনদের নিয়ে একটি ভ্রমন সমিতি রয়েছে। ওই সমিতির মাত্র দশ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে সমিতির পরিচালক ভুট্রু, মিলন ও উজ্জল হোসেনের নেতৃত্বে ১০-১১ জন ব্যক্তি তার বাড়িতে এবং তার ছোট ভাই এনামুল হক, আতাউর রহমান ও মাহাবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দরজা-জানালা এবং ঘরের মধ্যে থাকা টিভি, ফ্রিজ ও আলমারিসহ আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এই ঘটনায় পরের দিন ওই সমিতির পরিচালক ভুট্রু, মিলন, উজ্জল ও টিপু সুলতানসহ ১১ জনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন। কিন্তু মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আসামীদের অব্যাহত হুমকির কারনে বাদী ও তার পরিবারের সদস্যরা গ্রামে ফিরতে পারছেন না।

এই পরিস্থিতিতে আসামীদের দ্রুত গ্রেফতারে জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ