September 27, 2026, 2:01 pm
শিরনাম :
রমজাননগর ইউনিয়নের জন্য কাজ করতে চাই : চেয়ারম্যান প্রার্থী সহিদ প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বান্দরবান’ বাংলা কিউআর ক্যাম্পেইনের উদ্বোধন লামায় হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটালীপাড়ার কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন যুবদল নেতা সুজন কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

কোটালীপাড়ার কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক কাজ, এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের ‘পরিদর্শন কক্ষে’ এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপ- সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, এলাকার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন। পাশাপাশি জনসেবা আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সংসদ সদস্য এস এম জিলানী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এ সময় কোটালীপাড়া উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য উন্নয়ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ