September 24, 2026, 7:30 pm

পেকুয়ায় পন্ডিত পাড়ায় জমি দখলের চেষ্টা

মো. আজিজুল হক, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়ার টইটংয়ের পন্ডিত পাড়ায় জায়গা নিয়ে আদালতে মামলা চলমান আছে। এসব তোয়াক্কা না করে পেশীশক্তির জোরে বিরোধপূর্ণ জায়গায় জবর দখলের চেষ্টা চলছিল। শতবছরের ভোগ দখলীয় বসতভিটা থেকে মাটি লুট করছিল। এসময় খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ওই স্থানে গিয়ে মাটি কাটা বন্ধ করে।

বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে টইটং ইউনিয়নের পশ্চিম টইটং পন্ডিত পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ শতক জায়গা নিয়ে পন্ডিত পাড়ায় বিরোধপূর্ণ জায়গায় জবর দখলের চেষ্টা চলছিল। এই জায়গায় প্রায় শতবছর আগে থেকে মোকতার আহমদ, তার পিতা ও পিতামহের বসতবাড়ি হিসাবে বসবাস করে আসছিলেন। বর্তমানে এ বাড়িতে মোকতার আহমদের পুত্র গোলাম আজম প্রকাশ কায়েস গংদের পরিবার বসবাস করছেন। অভিযুক্তরা মোকতার আহমদের বসতভিটার উঠান থেকে ৫/৬ শতক জায়গায় রাতের আধাঁরে টিনের ঘেরা ভেড়া দিয়ে দখল চেষ্টা করে ও বৃহস্প্রতিবার দুপুরে উঠান থেকে মাটি লুট করছিল। এস্কেভেটর দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে মাটি সরাচ্ছিলেন, এসময় পুলিশ গিয়ে বাধা দেয়।

মোকতার আহমদের পুত্র আবদুল খালেক জানান, আমরা চরমভাবে নির্যাতনের শিকার। এম আর মামলা করেছে তারা। কিন্তু রিপোর্ট গেছে তাদের বিপক্ষে। পরিষদে তারা বিচার দিয়েছিল। গ্রাম আদালতে রায় এসেছে আমরা বিবাদীদের অনুকুলে। এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন ও আমাদের অনুকূলে। তারা জজ আদালতে রিভিশন মামলা করেছে। এ মামলা নিষ্পত্তি না হওয়া সত্বেও নিজেরা বাদীপক্ষ জবর দখল করার চেষ্টা করছে। কিছু ভাড়াটে নিয়ে আমাদের বসতবাড়ির দরজার সামনে উঠান দখলের চেষ্টায় নেমেছে। পুলিশের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা এসে মাটি কাটা বন্ধ করেছেন।

অভিযুক্ত ও মামলার বাদী বলেন, এখানে আমাদের বসতবাড়ি ছিল। আমরা এসে আমাদের জায়গায় বাড়ি তৈরি করার কাজ করছি।

পেকুয়া থানার এস আই (নিরস্ত্র) মাহফুজ জানান, এ জায়গায় ১৪৪ ধারার মামলা আছে। শুনানীর দিন রয়েছে ১২ অক্টোবর। আদালত থেকে নির্দেশ না আসা পর্যন্ত স্থিতিবস্থা বিদ্যমান রাখাসহ শান্তিশৃংখলা বজায় রাখার দায়ীত্ব পুলিশের উপর বর্তায়। আমরা গিয়ে উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ