September 24, 2026, 7:05 pm

পেকুয়ায় দু-পক্ষের সংঘর্ষ

মো. আজিজুল হক, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় দুই নারীসহ উভয়পক্ষের অন্ততঃ ১০ জন আহত হয়েছে।

বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম টইটং শের আলী মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করে।

আহতরা হলেন, শফিকুর রহমান (১০১), ছেলে মো. বাবুল (৫০), বাবুলের স্ত্রী খালেদা বেগম (৪৫), পুত্রবধু জেয়াসমিন আকতার (২৪), বাবুলের ছেলে আবদু রহমান (২৫) ও আবদুল মোনাফ (৩০)।

অপরপক্ষের আহতেরা হলেন, নুর আহমদের পুত্র সোলতান (৬৫), ভাই বাদশা মিয়া (৫০), পুত্র দিদার (৩৫) ও দেলোয়ার (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে তর্কিত সম্পত্তি নিয়ে উভয় পক্ষের  বিরোধ ছিল। তর্কিত সম্পত্তিতে কাজ চলাকালীন সময় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডাসহ ব্যাপক সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ