September 22, 2026, 12:19 pm
শিরনাম :
বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে তরুণীকে গালিগালাজ ও হুমকির অভিযোগ, টিপু-চানের বিরুদ্ধে জিডি

বাগেরহাট সদর উপজেলায় তামান্না সুলতানা (২১) নামে এক তরুণীকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শেখ টিপু (৫৫) ও চান শেখের বিরুদ্ধে। জমি দখলের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগও করেছেন তামান্না ও তার ভাই। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তামান্না।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সাদুল্যাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তামান্না সুলতানা বলেন, চান শেখ তার বাড়ির সামনে মাছের দুর্গন্ধযুক্ত পানি ফেলছিলেন। এতে তিনি পানি ফেলতে নিষেধ করলে চান শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী শেখ টিপু সেখানে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম এবং বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বাবা-মা না থাকায় তাদের জমি দখলের উদ্দেশ্যে টিপু ও চান শেখ বিভিন্নভাবে হয়রানি করছেন। কখনো বাড়ির সামনে মাছের দুর্গন্ধযুক্ত পানি ফেলা, আবার কখনো জমিতে খুঁটি পুঁতে দেওয়াসহ বিভিন্ন ঘটনায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে তামান্নার ভাই মেহেদী হাসান বলেন, আমার বোন ও আমাকে টিপু ও চান শেখ মারধরের হুমকি দেন। আমাদের বাবা-মা নেই। সেই সুযোগে আমাদের জমি দখলের জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কখনো বাড়ির সামনে মাছের দুর্গন্ধযুক্ত পানি ফেলা হচ্ছে, আবার কখনো জমিতে খুঁটি পুঁতে দেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন সময় আমাদের ওপর নির্যাতন ও হয়রানি করা হয়।

তিনি আরও বলেন,টিপুর টাকা-পয়সা ও ক্ষমতার প্রভাবের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে। আমরা এ ঘটনার বিচার চাই।

অভিযোগের বিষয়ে শেখ টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তুই সাংবাদিক কী করবি? আমি এক ঘণ্টার মধ্যে জেলে দেওয়ার ব্যবস্থা করতে পারি।

তামান্নার দাবি, পরবর্তীতে তিনি বাড়ির সামনে দুর্গন্ধযুক্ত পানি ফেলার বিষয়ে কৈফিয়ত চাইলে শেখ টিপু তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায়ও তিনি ও তার পরিবার বিব্রত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তামান্না।

অন্যদিকে চান শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন,অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ